9:34 pm, Thursday, 17 September 2026

মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি, দুর্ভোগ

স্টাফ রিপোর্টার :: গত দুই দিনের প্রবল বৃষ্টিতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদীর পাড়ের প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ৪১টি ঘরে পানি প্রবেশ করেছে। রোববার (১৯ জুন) রাতে এসব ঘরে পানি প্রবেশ করে বলে জানান ভুক্তভোগীরা।পানি কোমরের উপরে উঠে যাওয়ায় শিশু, বৃদ্ধ, নারী সবাই পাশ্ববতী মনু নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছে। রাতেই সব ঘরের লোকজন নিরাপদ আশ্রয়ে চলে যান।

এদিকে বন্যা আক্রান্তদের জন্য এখনো কোন ত্রাণ সামগ্রী কেউ দেয়নি। ইতিমধ্যে চাদনীঘাট ইউপি চেয়ারম্যান আখতার উদ্দিন , জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এলাকা পরিদর্শন করেছেন। তবে কোন সহযোগিতা কেউ করেনি বলে জানিয়েছেন, ভূক্তভোগীরা।

সোমবার (২০ জুন) বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান সরেজমিন গিয়ে দুর্ভোগে পড়া লোকজনকে পাশ্ববর্তী মাদ্রাসায় স্থানান্তরিত করার ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে।
নদীর প্রতিরক্ষা বাঁধের ভেতর অংশে এধরণের একটি আশ্রয়ণ প্রকল্প করাও সঠিক সিদ্ধান্ত ছিলোনা বলে এলাকাবাসী জানান।

এদিকে মৌলভীবাজারের উপর দিয়ে বয়ে চলা মনু নদীর পানি বেলা দেড়টায় বিপদসীমা অতিক্রম করেছে। তবে কমলগঞ্জের ধলাই নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। ফলে লোকজনের মাঝে বন্যা আতঙ্ক বিরাজ করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা অধিকার অধিদপ্তর

মৌলভীবাজারে আশ্রয়ণ প্রকল্পের ঘরে পানি, দুর্ভোগ

Update Time : 09:41:14 am, Monday, 20 June 2022