2:03 am, Tuesday, 9 June 2026

শ্রীমঙ্গলে আইডিয়ার উদ্যাগে কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি::মৌলভীবাজারে শ্রীমঙ্গলে স্থানীয় সরকার কর্তৃক প্রণীত পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র ও তা বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) শ্রীমঙ্গল সদর ইউনিয়নের উত্তর সুর ব্রাক লার্নিং সেন্টারে সিমাভী ও ওয়াটারএইড এর সহযোগিতায় আইডিয়া কর্তৃক বাস্তবায়িত ওয়াশ-প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) এর নির্বাহী সম্পাদক নজমুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, রাজঘাট ইউনিয়নের চেয়ারম্যান বিজয় বুনার্জি, সাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী। আইডিয়া শ্রীমঙ্গলের প্রজেক্ট ডিরেক্টর পঙ্কজ ঘোষ দস্তিদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম এবং পরামর্শ ও দিকনির্দেশনা প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর এ আমিন।
আইডিয়া সংস্থা প্রত্যাশিত ওয়াশ কার্যক্রম বাস্তবায়নে সিমাভী ও ‘ওয়াটার এইড-বাংলাদেশ’-এর সহযোগিতায় “চা শ্রমিকদের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা” বিষয়ে প্রোমোটিং ওয়াশ ফর হার্ড টু রিচ কমিউনিটিস ইনক্লুডিং টি গার্ডেন ওয়ার্কার্স ইন বাংলাদেশ প্রকল্পটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট, কালিঘাট ও সাতগাঁও ইউনিয়নে বাস্তবায়ন করছে। উল্লেখ্য বাংলাদেশে সরকারের স্থানীয় সরকার বিভাগ-পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় থেকে ২০২০ সালে পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশলপত্র সংশোধিত আকারে প্রনয়ন করেছে, কৌশলপত্রটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ, সাংবাদিক ও প্রকল্পের সাথে সংশ্লিষ্ট গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা টি অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

শ্রীমঙ্গলে আইডিয়ার উদ্যাগে কর্মশালা ও প্রকল্প রোল আউট সভা অনুষ্ঠিত

Update Time : 12:00:05 pm, Saturday, 30 December 2023