স্টাফ রিপোটার: মৌলভীবাজারে দেবী দুর্গার ষষ্ঠীবিহিত পূজার মধ্যদিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রথম দিন।
মন্দিরে মন্দিরে সকাল ৮টা থেকে দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ এবং ষষ্ঠীবিহিত পূজা শুরু হয়েছে। জেলার প্রায় এক হাজার মন্ডপে এবছর পূর্জাছনা হচ্ছে। এদিকে প্রতিবছরের ন্যায় এবছরও জেলার রাজনগর উপজেলার পাঁচগাও- এ লালদেবীর পূজা ও কুলাউড়ার কাদিপুর শিববাড়ীতে ভক্ত সমাগম বেশি হবে বলে জানান সনাতন ধর্মালম্বীরা।
আর এই পূর্জাচনাকে সামনে রেখে নেয়া হয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

নিজস্ব প্রতিবেদক 
























