8:00 am, Sunday, 23 August 2026

ডার্বি জিতে সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়াল আর্সেনাল

ক্রীড়া ডেস্ক :: আগের রাতে ‘ম্যানচেস্টার ডার্বি’ হেরেছিল সিটি। সেই ভুল করলো না আর্সেনাল। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে ‘নর্থ লন্ডন ডার্বি’তে টটেনহামকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো গানার্সরা। এ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ৮-এ নিয়ে গেল আর্সেনাল।
চলতি মৌসুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে মিকেল আর্তেতার আর্সেনাল। লিগে আর্তেতার শিষ্যরা হেরেছে মাত্র একটি। সেটাও ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গেল বছরের সেপ্টেম্বরের শুরুতে। এরপর থেকেই লিগে আর্সেনাল অপরাজিত। সংখ্যাটাকে আজ ১২-তে নিয়ে গেল সাকা-মার্টিনেলিরা।

টটেনহামের মাঠে আর্সেনাল এগিয়ে যায় ম্যাচের ১৪ মিনিটেই। স্পার্স গোলরক্ষক হুগো লরিসের আত্মঘাতী গোলে লিড নেয় আর্সেনাল। প্রথমার্ধেই দ্বিতীয় গোলটি পেয়ে যায় অতিথিরা। প্রথম গোলটি আত্মঘাতী হলেও, সেই গোলে অবদান ছিল বুকায়ো সাকার। সেই সাকার পাস থেকেই দর্শনীয় এক গোলে আর্সেনালকে দুই গোলের লিড এনে দেন মার্টিন ওডেগার্ড।
ম্যাচের বাকি সময় আর্সেনালের দেওয়া দুই গোল আর ফেরত দেওয়া হয়নি টটেনহামের। ফলে ডার্বি জিতে শীর্ষস্থান আরও শক্ত করে আর্সেনাল। লিগে ১৮তম রাউন্ড শেষ করে আর্সেনালের পয়েন্ট ৪৭ পয়েন্ট। এক ম্যাচ বেশি খেলে ৩৩ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে লিগ টেবিলের পাঁচে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ডার্বি জিতে সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান আরও বাড়াল আর্সেনাল

Update Time : 08:14:24 am, Monday, 16 January 2023