11:33 pm, Friday, 28 August 2026

কুলাউড়ায় গাড়ি উল্টে নিহত ১, আহত ৩

কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ইটভাঙার কাজে ব্যবহৃত গাড়ি উল্টে উসমান মিয়া (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের খারপাড়া গ্রামের মেইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাঙার কাজে ব্যবহৃত গাড়িটি সড়কে ওঠার সময় হঠাৎ এর এক্সেলেটর ভেঙে যায়। এতে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উল্টে গেলে গাড়িতে থাকা শ্রমিকরা হতাহত হন। ঘটনাস্থলেই উসমান মিয়ার মৃত্যু হয়।

নিহত উসমান মিয়া উপজেলার ভাটেরা ইউনিয়নের আশিঘর গ্রামের বাসিন্দা। আহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভাটেরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সাইদুল ইসলাম পাখি দুর্ঘটনায় উসমান মিয়ার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় গাড়ি উল্টে নিহত ১, আহত ৩

Update Time : 09:12:04 am, Thursday, 27 August 2026