2:03 am, Tuesday, 9 June 2026

“মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার আলামত ধ্বংস

স্টাফ রিপোর্টার :মৌলভীবাজারে বিজ্ঞ আদালতে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার আলামত ধ্বংস করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।

বুধবার (০৯ আগস্ট) বিকেলে মৌলভীবাজার জজ কোর্ট চত্বরে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিভিন্ন মামলার জব্দ ও উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত আলামতের মধ্যে মোট ৫৭৬ পিস ইয়াবা, ৪ কেজি ৮৪০ গ্রাম গাঁজা, ১০৩ লিটার চোলাই মদ এবং বিভিন্ন নকল কসমেটিকস দ্রব্যাদি ছিল।

এছাড়া বিজ্ঞ আদালতের আদেশে ৩,৫৪,২০০ টাকা, একটি ওয়েব ক্যামেরা এবং ০৯ টি শাড়ি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

এর পাশাপাশি বিজ্ঞ আদালতের আদেশে ২,১৯,৫১০/- ভারতীয় রূপিসহ ৫,৫০০/- জাল টাকার নোট বাংলাদেশ ব্যাংক, সিলেট শাখায় জমা দেওয়া হয়। এছাড়াও ৩,৩৯০ ইউএস ডলার এবং জুয়া মামলার আলামতসহ মোট ৩,৫৭,৪৭০/- টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়।

বিজ্ঞ আদালতের আদেশে ০১ টি ভারতীয় এয়ারগান, ০১ টি ম্যাগাজিনসহ পিস্তল, বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ০১ টি পিস্তলের ম্যাগাজিন, ৬২ টি বিস্ফোরিত বোমার ধাতব বল, ৩৫০টি গুলির খোসা, টিআর গ্যাসের ০৮টি খোসা মৌলভীবাজার পুলিশ লাইন্সের অস্ত্রাগারে জমা দেওয়া হয়।

এসময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট
(মালখানা বিভাগ) জনাব জগলুল হক, কোর্ট পুলিশ পরিদর্শক মোঃ ইউনুস মিয়াসহ কোর্ট পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ার রবিরবাজার স্বাস্থ্যকেন্দ্রের পাশে ময়লার ভাগাড়- বাড়ছে স্বাস্থ্যেরঝুঁকি

“মৌলভীবাজারে নিষ্পত্তি হওয়া ৩৪টি মামলার আলামত ধ্বংস

Update Time : 10:28:59 am, Thursday, 10 August 2023