স্টাফ রিপোর্টার : কেককাটা, আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা যুবলীগ ।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে মৌলভীবাজারে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানিয়েছেন জেলা যুবলীগসহ বিভিন্ ইউনিটের নেতাকর্মিরা। এরপর সেখানে জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে কেক কাটেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরমেয়র ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অজয় সেন। এরপর এক আনন্দ শোভাযাত্রা বের হয়। নানা রঙের বেলুন হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন জেলা ও সদর উপজেলা যুবলীগ নেতাকর্মিরা। শোভাযাত্রাটি শহর ঘুরে আবার শহীদ মিনার প্রাঙ্গনে এসে শেষ হয়।
এ সময় প্রধান অতিথি নেছার আহমদ এমপি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষে যে নবযাত্রা শুরু করেছেন। সেই নবযাত্রায় সামিল হয়ে যুবলীগের প্রত্যেক নেতাকর্মিকে কাজ করতে হবে।
2:07 am, Wednesday, 17 June 2026
News Title :
মৌলভীবাজারে বর্নাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 08:17:18 am, Thursday, 11 November 2021
- 392 Time View
Tag :
Popular Post




























