মশাহিদ আহমদ: মৌলভীবাজারে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ ৩০ নভেম্বর। দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা এর সভাপতিত্বে ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মুজাহিদ, মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও ক্যাব সদস্য বকসি ইকবাল আহমদ, জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইফুর রহমান বাবুল, নিরাপদ খাদ্য অফিসার মুহাম্মদ শামসুল আরেফিন, সাংবাদিক মোঃ জাফর ইকবাল, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও দুর্ণীতিমুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, জেলা পরিসংখ্যান সহকারী মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন,উপজেলার ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ ।
9:00 pm, Wednesday, 17 June 2026
News Title :
মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইন প্রচারের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:40:19 pm, Tuesday, 30 November 2021
- 1367 Time View
Tag :
Popular Post

























