বিশেষ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস ২০২৬ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচী।
৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এর পর কেন্দ্রীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত, এনসিপিসহ অঙ্গ সংগঠন, মৌলভীবাজার প্রেসক্লাব,শিশু একাডেমী,শিল্পকলা একাডেমী,মৌলভীবাজার সড়ক ও জনপথ, গনপূর্তি বিভাগ, জনস্বাস্থ্য, পৌর প্রশাসক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন।
সকাল সাড়ে ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল । পরে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচসহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে।
9:27 am, Thursday, 6 August 2026
News Title :
মৌলভীবাজারে মহান স্বাধীনতা দিবস পালিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:06:56 pm, Thursday, 26 March 2026
- 154 Time View
Tag :
Popular Post


























