10:13 am, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারে মুসলিম শিক্ষার্থীর নিকাব টেনে খোলার, শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারে এক মুসলিম নারী শিক্ষার্থীর নিকাব টেনে খুলে দেওয়ার অভিযোগ উঠেছে এক স্কুল শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরে অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ ডিসেম্বর কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর বার্ষিক পরীক্ষা চলাকালীন সময় এক মুসলিম শিক্ষার্থী নিকাব পরিহিত অবস্থায় শ্রেণিকক্ষে উপস্থিত ছিল। এ সময় বিদ্যালয়ের শিক্ষিকা তনুশ্রী দে অর্পা ওই শিক্ষার্থীর নিকাব টেনে খুলে দেন বলে অভিযোগ করা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীর দাবি, ঘটনাটি তাকে বিব্রত ও মানসিকভাবে আঘাত করেছে। ক্লাস শেষে সে বিষয়টি তার পরিবারের সদস্যদের জানায়।
শিক্ষার্থীর অভিভাবকরা বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন ও ঘটনার বিচার দাবি করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, একজন মুসলিম শিক্ষার্থীর ধর্মীয় অনুশীলনের অংশ হিসেবে নিকাব পরিধান করার অধিকার রয়েছে। জোরপূর্বক নিকাব খুলে দেওয়া তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
অভিভাবকদের ভাষ্য, এ ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বোধের জন্যও উদ্বেগজনক।
ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষিকা তনুশ্রী দে অর্পার বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে মামলার বিস্তারিত তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। তারা ঘটনার সুষ্ঠ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীর নিকাব টেনে খোলার অভিযোগে শিক্ষিকা তনুশ্রী দে অর্পা-এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে এলাকাবাসী। একজন শিক্ষার্থীর ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষা করা প্রতিটি শিক্ষক-শিক্ষিকার দায়িত্ব। এমন অভিযোগ আমাদেরকে গভীরভাবে মর্মাহত করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের সুষ্ঠ বিচার চান ধর্মপ্রাণ এলাকাবাসী।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে মুসলিম শিক্ষার্থীর নিকাব টেনে খোলার, শিক্ষিকার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

Update Time : 01:35:00 pm, Tuesday, 24 December 2024