1:58 am, Friday, 17 July 2026

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’

বিশ্বজিৎ কর : যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’।

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন কর্তৃক পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের অবদান জাতির গণতান্ত্রিক অগ্রযাত্রা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন। একই সঙ্গে জুলাইয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শহীদদের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন জেলা পরিষদের প্রশাসক, জুলাই আন্দোলনের যোদ্ধারা, পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতিনিধিবৃন্দ, এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সমগ্র কর্মসূচি সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাঁদের আত্মত্যাগের আদর্শকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস ২০২৬’

Update Time : 11:11:41 am, Thursday, 16 July 2026