11:19 pm, Thursday, 9 July 2026

মৌলভীবাজার আখাইলকুড়া ইউনিয়ন ছাত্রদল ও ছাত্রলীগরে মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া: আহত ২

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকার ৫ নং আখাইলকুড়া ইউনিয়ন ছাত্রদল ও ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ছাত্রদলের দলীয় কার্যক্রমে বাঁধা দেওয়াতে এর সূত্রপাত ঘটে। এসময় দুই ছাত্রদল কর্মী আহত হয়েছেন।

গত শুক্রবার ( ২১ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যক্রমের অংশ হিসাবে ছাত্রদল মিছিল নিয়ে নতুন ব্রিজ বাজার পয়েন্টে আসতে চাইলে ছাত্রলীগকর্মীরা তাদের বাঁধা দিলে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয় । এতে ইউনিয়ন শাখার ছাত্রদলের আশরাফ চৌধুরী শুভ ও মাহদি হাসান নামের দুই কর্মী আহত হন। আহত দুইজনকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মৌলভীবাজারের মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি।

স্থানীয় লোকজন জানান, ছাত্রদল কর্মীরা মিছিল নিয়ে আসলে ছাত্রলীগ কর্মীরা তাদের বাধা দেয়। এক পর্যায়ে ছাত্রলীগ কর্মীরা তাদের উপর আক্রমণ করে। ছাত্রদলের নেতা-কর্মীরা আহত হয়ে ছত্র ভংঙ্গ হয়ে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা এলাকায় অবস্থান নেন। তারা সেখানে বিভিন্ন ¯েøাগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে ।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখায় বাঁশের বেড়ায় রাস্তা বন্ধ : প্রতিবাদ করায় হামলা ও শ্লীলতাহানি

মৌলভীবাজার আখাইলকুড়া ইউনিয়ন ছাত্রদল ও ছাত্রলীগরে মধ্যে ধাওয়া পাল্ট ধাওয়া: আহত ২

Update Time : 10:51:35 am, Sunday, 23 December 2018