বিশেষ প্রতিবেদক: মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা আগামী ২৯ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মৌলভীবাজার শহরস্থ হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে প্রধান ৩টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, ঈদগাহ কমিটির সভায় সিদ্ধান্ত অনুয়ায়ী ২৯জুন বৃহস্পতিবার প্রথম জামাত সকাল সাড়ে ৬টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৭ টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় সৈয়দ শাহ্ মোস্তফা (র:) পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
তিনি সবাইকে সুন্দর-সুশৃংঙ্খলভাবে ঈদের নামাজা আদায় করার জন্য অনুরোধ জানান। পৌর নাগরিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। মৌলভীবাজার পৌরসভার তত্বাবধানে ঈদের প্রথম জামাতে ইমামতি করবেন জেলা জামে মসজিদের (কোর্ট মসজিদ) পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা শামসুল হক। সানি ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন দর্জির মহল জামে মসজিদের ইমাম মাওলানা হাম্মাদ বিল্লাহ।
দ্বিতীয় জামাতে ইমামতি করবেন পশ্চিমবাজার জামে মসজিদের খতিব মাওলানা মুহিবুর রহমান। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন উত্তর কলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মো. মকবুল হোসাইন খান।
তৃতীয় জামাতে ইমামতি করবেন পূর্ব ধরকাপন জামে মসজিদের খতিব মুফতি মাওলানা হিফজুর রহমান ফুয়াদ। সানী ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন পশ্চিম ধরকাপন জামে মসজিদের (মসজিদে আয়শা) খতিব মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
9:14 pm, Friday, 22 May 2026
News Title :
ঈদুল আজহার ৩টি জামাত অনুষ্টিত হবে হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (র:) ঈদগাহ মাঠে
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:26:07 pm, Tuesday, 27 June 2023
- 986 Time View
Tag :
Popular Post

























