4:35 am, Tuesday, 14 July 2026

ইন্দোনেশিয়ায় বিয়ে থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে অতিথিবাহী একটি পিকআপ দুটি ট্রাকের মধ্যে চাপা পড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

রোববার (১২ জুলাই) বিকেলে ইন্দ্রামায়ু রিজেন্সির কিয়াজারান কুলোন গ্রামের কাছে উত্তর উপকূলীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা পার্শ্ববর্তী পারেয়ান গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।

স্থানীয় ট্রাফিক পুলিশের প্রধান উন্দাং শরিফ হিদায়াত জানান, যাত্রীবোঝাই খোলা পিকআপটি মহাসড়কের মাঝখানে থাকা একটি ঘুরে যাওয়ার পথ দিয়ে দিক পরিবর্তনের জন্য ধীরগতিতে চলছিল। এ সময় একই দিক থেকে আসা একটি উইং-বক্স ট্রাক পেছন থেকে পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার ফলে পিকআপটি বিপরীতমুখী লেনে চলে যায়। সেখানে আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে পিকআপে থাকা একাধিক যাত্রী সড়কে ছিটকে পড়েন।

ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ইন্দোনেশিয়ায় অতিরিক্ত যাত্রী বা মালবাহী যান চলাচল, সড়ক নিরাপত্তার ঘাটতি এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে বন্যার পানি নামলেও তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট, বিপর্যস্ত জনজীবন

ইন্দোনেশিয়ায় বিয়ে থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৩

Update Time : 08:36:59 am, Monday, 13 July 2026