স্টাফ রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অদ্য দুপুর ১:৩০টায় মৌলভীবাজার চৌমুহনায় জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দীর সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধরের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাবেক সভাপতি রেহনোমা রুবাইয়াৎ, শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশ করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।সমাবেশে নেতৃবৃন্দ বলেন, একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশের স্বপ্নে বিভোর জনগণ গত ২০২৪ এর গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটায়। আমরা চেয়েছিলাম এই দেশের ওপর কারও প্রভূত্ব চলবে না। কিন্তু অচিরেই বৈষম্যহীন চেতনাকে পদদলিত করে ড. মোহাম্মদ ইউনুস সরকার বিভিন্ন দেশে বিরোধী চুক্তিতে লিপ্ত হোন। দিনে বন্দর সেদিন বিদেশিদের দিতে গেলে বামপন্থীরা আন্দোলন সংগ্রাম করে তা প্রতিহত করে। উনার আমলে আমেরিকার স্বার্থে ১৩১ শর্তের ভিত্তিতে দেশের শিল্প, কৃষি, বাণিজ্য ধ্বংস করে নির্বাচনের ৩ দিন আগে আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এখন অতিরিক্ত দামে আমেরিকার কাছ গম আনা শুরু হয়েছে। তাছাড়া আমেরিকার স্বার্থেই অতিরিক্ত দামে সকল পণ্য আমদানি করতে হবে। তাদের স্বার্থে যাদের বাণিজ্যিক সম্পর্ক নেই সেই দেশের সাথে বাংলাদেশ বাণিজ্য করতে গেলে তাদের অনুমতি নিতে হবে। যাহা প্রকারান্তরে চুক্তির আড়ালে বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রাখা।
মার্কিন বাণিজ্য চুক্তিসহ দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবি জানাচ্ছি।
4:34 am, Tuesday, 14 July 2026
News Title :
মার্কিন বানিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলার মিছিল সমাবেশে অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:07:29 pm, Sunday, 12 July 2026
- 30 Time View
Tag :
Popular Post
























