স্টাফ রিপোটার: সারাদেশে গুম, খুন ও হত্যার প্রতিবাদে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ই জানুয়ারি) সকালে মৌলভীবাজার পৌর শহরের চৌমুহনা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কসুমবাগ এলাকায় গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির ষোষিত কর্মসূচীর অংশ হিসাবে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমানের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করীম ময়ুন, বিএনপি সহ-সভাপতি মুয়াজ্জেম হোসেন মাতুক, জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোশারফ,জেলা বিএনপির প্রথম যুগ্ন সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম সহ শ্রীমঙ্গল, সদর, কমলগঞ্জ, রাজনগর, কুলাউরা, জুড়ি ও বড়লেখা উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 























