বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজার পৌরসভা ২০২৪-২৫ অর্থবছরের ১ কোটি ৭০ হাজার ৭৪০.৭৩ টাকা উদৃত রেখে ১৫০ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ৯২৪.৭৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এবছর মৌলভীবাজার পৌরসভা জন্মনিবন্ধনে দেশ সেরার পুরষ্কার ও পরিবেশ রক্ষায় জাতীয় পুরষ্কার পেয়েছে।
মঙ্গলবার(৩০ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. ফজলুর রহমান। বাজেট বক্তব্যে মেয়র জানান, ১১ কোটি ১১ লাখ টাকা ঋণ নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে তিনি এপর্যন্ত ঋণ পরিশোধ করেছেন ৯ কোটি ২৫ লাখ ১৫ হাজার টাকার উপরে। পাশাপাশি উন্নয়নম‚লক কাজও চলমান রয়েছে। বেরী লেইক উন্নয়নের জন্য ৫০ কোটি টাকা বাজেটে বরাদ্ধ দেয়া হয়েছে। বাজেট বক্তব্যে তিনি বিভিন্ন কাজের ও প্রাপ্তির কথাও বলেন। সিলেট বিভাগের ২০টি পৌরসভার মধ্যে সর্বাধিক কাজ মৌলভীবাজার পৌরসভায় হয়েছে বলেও জানান। কোদালীছড়া, শান্তিবাগ ও মনু নদীর পারে জনসাধারনের জন্য গড়ে তোলা বিনোদন ও ওয়ার্কওয়ে সেরা কাজ বলেও জানান তিনি।
এ সময় স্বাগত বক্তব্য রাখেন, নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান। উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর বৃন্দ, হিসাব রক্ষণ কর্মকর্তা উজ্জল চন্দ্র দেব সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক 
























