স্টাফ রিপোটার: সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বানীকে সামনে রেখে মৌলভীবাজার পৌরসভার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১শ ১২জন মেধাবী প্রত্যেক শিক্ষার্থীকে ২হাজার টাকাএকটি বঙ্গবন্ধুর জীবনিএকটি বই ও সনদ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার অনুষ্ঠানে ড. উর্মি বিনতে সালাম, জেলা প্রশাসক, মৌলভীবাজার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ,সংসদ সদস্য, মৌলভীবাজার-রাজনগর-৩ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মিছবাহুর রহমান, চেয়ারম্যান, জেলা পরিষদ, মৌলভীবাজার; জনাব মোঃ ফজলুর রহমান,মেয়র, মৌলভীবাজার পৌরসভা; মো: মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মৌলভীবাজার এবং মোহাম্মদ ফজলুর রহমান, জেলা শিক্ষা অফিসার, মৌলভীবাজার। এ বছর মৌলভীবাজার জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০০জন মেধাবী শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক 


























