স্টাফ রিপোটার: মৌলভীবাজার শহরতলীর কচুয়া গ্রামে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে আমাদের কাছে এই লাশ পড়ে থাকার সংবাদ আসে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া নারীর লাশ পচেগলে যাওয়ায় নাম পরিচয় বয়স কিছুই শনাক্ত করা যাচ্ছে না। ময়না তন্দের পর বিস্তারিত জানা যাবে।
5:11 am, Wednesday, 18 November 2026
News Title :
মৌলভীবাজার শহরতলীর কচুয়া গ্রামে এক নারীর লাশ উদ্ধার
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 10:26:35 am, Friday, 10 February 2023
- 464 Time View
Tag :
Popular Post





























