মিজানুর রহমান: মৌলভীবাজার পৌর শহরে বৈদ্যুতিক সংযোগের শর্ট সার্কিট থেকে সৌদি প্রবাসীর বাসায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরে শহরের টিবি হাসপাতাল সড়কের (নুরজাহান ভিলা) সৌদ্দি প্রবাসী মোস্তাকিম মিয়ার নিজস্ব বাসায় এ অড়্নিকান্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডের ঘটনায় নিয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান এর সাথে আলবলেন, প্রবাসী মোস্তাকিম মিয়ার বাসার রাস্তা প্রশস্ত না থাকার কারনে যথা সময়ে যথাস্থনে ফায়ার সার্ভিসের গাড়িটি পৌঁছাতে পারে নাই । বিধায় আগুনের ক্ষয়ক্ষতিটা বেড়ে গেছে।তাৎক্ষনিক খবর পেয়ে মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,পৌর সভার মেয়র মো: ফজলুর রহমান,কাউন্সিলর পার্থ সারথী পাল ঘটনারস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ হারুন পাশা জানান, আগুন লাগার খবর পেয়ে তারা গাড়ি নিয়ে ঘটনা স্থলে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু এসে দেখেন রাস্তা সরু থাকায় কোনভাবে গাড়ি ঢুকেনি। পরে তাদের অগ্নিনির্বাপক পাম্প বহন করে ঘটনা স্থলের কাছে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এসময় আগুনে পুড়ে ছাই হয় ২ লক্ষ টাকার মালামাল ও ১৫ লক্ষা টাকার মালামাল উদ্ধার করা হয়। এঘটনায় কোন আহতেকেহ হয়নি বলেও জানান তিনি।
12:54 am, Wednesday, 22 April 2026
News Title :
মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের প্রবাসীর বাড়িতে আগুন
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:31:13 pm, Wednesday, 18 May 2022
- 579 Time View
Tag :
Popular Post
























