শহর প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মৌলভীবাজার সদর এর আয়োজনে আজ বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মৌলভীবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসির উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ নাগিব মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজাদের রহমান প্রমূখ।
অনুষ্ঠানে কৃষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান,মোঃ মোফাজ্জল হোসেন,মোঃ ছুফি মিয়া প্রমূখ।
12:05 am, Wednesday, 8 July 2026
News Title :
মৌলভীবাজার সদর উপজেলায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 02:35:29 pm, Thursday, 13 April 2023
- 416 Time View
Tag :
Popular Post


























