7:42 am, Wednesday, 22 April 2026

মৌলভীবাজার হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশ ও বন মন্ত্রী

স্টাফ রিপোর্টার :: করোনা মহামারীতে রোগীর অক্সিজেন সংকট নিরসনে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ব্যাক্তিগত উদ্যোগে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশ ও বন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।

রবিবার(১১ জুলাই) দুপুরে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। পরিবেশ ও বন মন্ত্রীর পক্ষে পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ সব অক্সিজেন সিলিন্ডার হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক এর কাছে হস্তান্তর করেন। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলায় করোনা সংক্রমণ উর্ধ্বগতির সময় পরিবেশ ও বন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি ব্যাক্তিগত উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার প্রদান করায় হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডাঃ বিনেন্দু ভৌমিক ধন্যবাদ জানান । এ সময় তিনি আরো বলেন নতুন যুক্ত ১৫টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মোট অক্সিজেন সিলিন্ডার হলো ২৭০টি। যা রোগীদের অক্সিজেন সংকট নিরসনে উপকারে আসবে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

মৌলভীবাজার হাসপাতালে ১৫টি অক্সিজেন সিলিন্ডার দিলেন পরিবেশ ও বন মন্ত্রী

Update Time : 07:43:47 am, Sunday, 11 July 2021