4:57 pm, Wednesday, 13 May 2026

মৌলভীবাজার-১ আসন-আ.লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বড়লেখা প্রতিনিধি :মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য প্রার্থীরা।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সহকারি রিটার্নিং অফিসার ও ইউএনও সুনজিত কুমার চন্দের কার্যালয়ে দলীয় মনোনয়ন জমা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন এমপি। এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, বিবেকানন্দ দাস নান্টু, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক ও পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে জাতীয় পার্টির মনোনিত সংসদ সদস্য প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আহমেদ রিয়াজ একই কার্যালয়ে সহকারি রিটার্নিং অফিসার ইউএনও সুনজিত কুমার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়ের হাতে মনোনয়পত্র জমা দিয়েছেন। এসময় উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি সুনাম উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, পৌর জাতীয় পার্টির সভাপতি মাসুদুর রহমান তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার-১ আসন-আ.লীগ ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Update Time : 11:43:23 am, Thursday, 30 November 2023