12:06 am, Wednesday, 22 April 2026

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

আজ শনিবার (১২ মার্চ) বেলা ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আমরা আজ দুপুর ২টা ১৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন কাজলা মির্জা বাড়িতে অবস্থিত একটি জুতার কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ২টা ২০ মিনিটে রওনা হয়ে ঘটনাস্থলে পৌঁছায়। তারা ঘটনাস্থলে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পাওয়া যায়নি কোনো হতাহতের খবরও।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

যাত্রাবাড়ীতে জুতার কারখানায় আগুন

Update Time : 10:29:26 am, Saturday, 12 March 2022