ষ্টাফ রিপোর্টার: রাজপথের বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। তাই প্রতিদিন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অংগ সংগঠন বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, রাস্তা অবরোধ সহ বিভিন্ন কর্মসূচী পালন করে যাচ্ছে। গতকাল জেলার মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে মৌলভীবাজার টু সিলেট রোড সকাল থেকে অবরোধ করে রাখে এবং বিক্ষোভ মিছিল করে দলটির স্থানীয় এলাকার নেতৃবৃন্দ, কর্মী সমর্থকরা। রাস্তা অবরোধ ও বিক্ষোভ মিছিল করায় বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখ করে ৩০/৩৫ জনকে অজ্ঞাত আসামী দিয়ে মৌলভীবাজার সদর মডেল থানার এস আই মাহবুবুল আলম বাদী হয়ে গতকাল মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলা দায়ের করে। উক্ত মামলায় মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আল আমিন কবির চৌধুরীকে এফ আই আর এর নয় নম্বর আসামী করা হয়। যুক্তরাজ্য প্রবাসী আল আমিন কবির চৌধুরীর পিতা সদর উপজেলার খালিশপুর গ্রামের হুমায়ূন কবির চৌধুরী দৈনিক মৌমাছি কন্ঠকে জানান তার ছেলে আল আমিন কবির চৌধুরী ষড়যন্ত্রমূলক ও মিথ্যা রাজনৈতিক মামলার স্বীকার। আল আমিন কবির চৌধুরী বিগত ২০২১ খ্রিষ্টাব্দের মার্চ মাসে যুক্তরাজ্য চলে গেছে এবং বর্তমানে সে যুক্তরাজ্য বসবাস করছে। তার ছেলে আল আমিন কবির চৌধুরী যুক্তরাজ্য থাকা সত্বেও তাকে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলার আসামী করা
হয়েছে। তিনি আরো জানান তার ছেলে আল আমিন কবির চৌধুরী দেশে থাকাকালিন সময়ে স্থানীয় এলাকার ক্ষমতাশীন দলের ছাত্রলীগের নেতাকর্মীরা তার ছেলেকে বিগত ২০২০ ও ২০২১ সালে প্রাণে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর আহত করে।
5:07 pm, Wednesday, 13 May 2026
News Title :
যুক্তরাজ্য থেকেও মামলার আসামী সাবেক ছাত্রনেতা আল আমিন কবির চৌধুরী
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 03:40:15 pm, Tuesday, 7 November 2023
- 322 Time View
Tag :
Popular Post



























