ষ্টাফ রিপোর্টার: জেলার রাজনগর উপজেলার একামধু গ্রামের মোঃ কমরু মিয়ার ছেলে মোঃ কাইয়ুম মিয়া কে গ্রেফতার করার জন্য তার বাড়িতে পুলিশ অভিযান করে গত সতের মার্চ২০২৫ খ্রিষ্টাব্দে। পুলিশ মোঃ কাইয়ুম মিয়ার বাড়িরপ্রত্যেকটি কক্ষ তল্লাশি করে কিন্তু মোঃ কাইয়ুম মিয়াকে না পাওয়ায় পুলিশ গ্রেফতার করতে পারে নাই। স্থানীয় থানা সূত্রে জানা যায়মোঃকাইয়ুম মিয়ার বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় দুটি মামলা রয়েছে।জি আর ৩৩৮/২৩ইং (সদর) মামলায় মোঃ কাইয়ুম মিয়ার বিরুদ্ধে মাননীয় আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা ইস্যু রয়েছে,তিনি দীর্ঘদিন যাবত পলাতক। তাহার বিরুদ্ধে দায়েরকৃত অপর একটি মামলা জি আর ২৪১/ ২০২৪ (সদর) মামলায়মোঃকাইয়ুম মিয়া এফআইআর ভুক্তএকজন আসামী। তাই উভয় মামলায় মোঃ কাইয়ুম মিয়াকে গ্রেফতার করার জন্য পুলিশ খোঁজতেছে। তাকে গ্রেফতার করার জন্য পুলিশ সর্বশেষ বিগত সতের মার্চ ২০২৫ খ্রিষ্টাব্দে তার বাড়িতে অভিযান সহ বিভিন্ন কক্ষে তল্লাশী করে কিন্তু তাকে পাওয়া যায় নাই। মোঃ কাইয়ুম মিয়াকে পাওয়া মাত্র পুলিশ গ্রেফতার করে আইনের আওতায় আনবে। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ কাইয়ুম মিয়া দীর্ঘদিন যাবত যুক্তরাজ্যে বসবাস করছেন।
7:12 pm, Friday, 22 May 2026
News Title :
যুক্তরাজ্য প্রবাসী মোঃ কাইয়ুম মিয়ার বাড়িতে পুলিশের অভিযান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:29:55 am, Tuesday, 18 March 2025
- 228 Time View
Tag :
Popular Post

























