5:22 am, Sunday, 7 June 2026

যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম হত্যা, বাইডেনের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে চারজন মুসলিম পুরুষকে হত্যা করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার এক টুইটার পোস্টের মাধ্যমে বাইডেন নিন্দা জানিয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।

জো বাইডেন টুইটার পোস্টে লিখেছেন, ‘আলবুকার্কের চার মুসলিম পুরুষের ভয়ংকর হত্যাকাণ্ডে আমি ক্ষুব্ধ ও দুঃখিত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। আমাদের প্রশাসন দৃঢ়ভাবে মুসলিম সম্প্রদায়ের পাশে আছে। এ ধরনের ঘৃণ্য হামলার কোনো স্থান আমেরিকায় নেই।’

পুলিশকে উদ্ধৃত করে বাইডেন লিখেছেন, প্রাথমিক তদন্তে এ হামলাকে বিদ্বেষমূলক হামলা বলে মনে করছে মার্কিন পুলিশ।

আলবুকার্ক শহরের পুলিশ জানিয়েছে, তারা এ হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং চারটি হত্যার সঙ্গে পারস্পরিক যোগসূত্র আছে বলে সন্দেহ করছেন তাঁরা।

গত ৯ মাসে যুক্তরাষ্ট্রে ৪ জন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

মার্কিন পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২০২১ সালের ৭ নভেম্বর আফগানিস্তানের এক মুসলিম ব্যক্তিকে আলবুকার্কে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে ৪ মুসলিম হত্যা, বাইডেনের নিন্দা

Update Time : 07:15:29 am, Monday, 8 August 2022