1:24 pm, Sunday, 16 August 2026

রবিবার থেকে ঢাকায় বাসে ই-টিকেটিং চালু করবে ৩০ কোম্পানি

অনলাইন ডেস্ক::আগামীকাল রবিবার (১৩ নভেম্বর) থেকে রাজধানীতে ৩০টি কোম্পানি ই-টিকেটিং পদ্ধতি চালু করবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি জানান, আগামী ৩১ জানুয়ারির মধ্যে পুরো ঢাকা শহরে ৬০টি কোম্পানি এ পদ্ধতি চালু করবে। আর ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুরো ঢাকা জেলায় ই-টিকেটিং পদ্ধতি চালু হবে।

আজ শনিবার (১২ নভেম্বর) নগরীর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির অফিসে রাজধানী ঢাকার গণপরিবহন ই-টিকেটিং পদ্ধতি চালু বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

খন্দকার এনায়েত উল্যাহ বলেন, মালিকরা ঘরে বসে তার ইনকাম জানতে পারবে। ঢাকায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে এ পদ্ধতি চালু করা হচ্ছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকাতে ই-টিকেটিং একটি কার্যকর পদ্ধতি। এটা একটা ভালো উদ্যোগ।

Tag :
About Author Information

Sirajul Islam

মণিপুরী নৃত্যের পাশাপাশি লোকনৃত্য ও সৃজনশীল নৃত্য নিয়ে কাজ করে যাচ্ছেন শ্রীমঙ্গলের কেয়া সিনহা 

রবিবার থেকে ঢাকায় বাসে ই-টিকেটিং চালু করবে ৩০ কোম্পানি

Update Time : 08:53:09 am, Saturday, 12 November 2022