রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য নেছার আহমদ। উপজেলা সমাজসেবা অফিসার প্রকাশ চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর থানার ওসি তদন্ত রতন দেবনাথ,রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী,পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ দাশ, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ প্রমূখ। এসময় উপজেলার ৪২ জন রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ২১ লাখ টাকার চেক প্রদান করা হয়।
6:51 am, Sunday, 15 November 2026
News Title :
রাজনগরে চেক বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 07:24:18 am, Wednesday, 18 May 2022
- 461 Time View
Tag :
Popular Post



























