2:55 am, Tuesday, 30 June 2026

রাজনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা

রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ -এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান (মহিলা ভাইস চেয়ারম্যান) মুক্তি চক্রবর্তী। সূচনা প্রকল্পের উপজেলা নিউট্রিশন অফিসার মো. ইমরান মিয়ার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ফেরদৌস আহমেদ, কৃষি কর্মকর্তা শেখ ইফফাত আরা ইসলাম, সিনিয়র মৎস কর্মকর্তা ফনি ভূষণ দেব, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সোমা ভট্টাচার্য্য, সূচনা প্রকল্পের জেলা টেকনিক্যাল ম্যানেজার (নিউট্রিশন) ফাতেমা কানিজ, জিসিডিও স্বপন কুমার নাইডুসহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় জানানো হয়, উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও পুষ্টি ঘাটতি প‚রণের জন্য এই প্রকল্প বাস্তবায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) কাজ করছে। ইতোমধ্যে বেশির ভাগ ইউনিয়নে কাজ শেষ হয়েছে। চলতি বছরের ডিসেম্বরে বাকি ইউনিয়নেও কাজ শেষ হবে।

এ প্রকল্পে যুক্তরাজ্য সরকারের ইউকেএইড ও ইউরোপিয়ান ইউনিয়নের যৌথ অর্থায়নে সেভ দ্যা চিল্ড্রেনের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা করছে ওয়ার্ল্ড ফিস, হেলেন কেলার ইন্টারন্যাশনাল ও আইডিই-বাংলাদেশ। এছাড়া মা ও শিশুর পুষ্টি পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে ২ বছরের কম বয়সী শিশুদের খর্বতার হার কমিয়ে আনার লক্ষ্য রয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

রাজনগরে পুষ্টি সমন্বয় কমিটির সভা

Update Time : 10:57:15 am, Wednesday, 23 February 2022