12:06 am, Wednesday, 22 April 2026

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০টি পরিবারের মাঝে উপজেলা জামায়াত ইসলামীর খাবার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার :: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ২৩০টি পরিবারের মাঝে উপজেলা জামায়াত ইসলামীর পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল ১১টায় ফতেপুর ইউনিয়নের জাহিদপুর, দুপুর ১২টায় খেয়াঘাট এবং বেলা ১টায় উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর মাদ্রাসায় রাজনগর উপজেলার ৩টি স্পটে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও সোয়াবিন তেল বিতরণ করে রাজনগর উপজেলা জামায়াত।

জামায়াত ইসলামী রাজনগর উপজেলা আমীর আবুর রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারী মিছবাহুল হাসানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।

এসময় রাজনগর উপজেলা নায়েবে আমীর এম এ শহিদ, ফতেপুর ইউনিয়ন সভাপতি ডাঃ ফখরুল ইসলাম চৌধুরী, উত্তরভাগ ইউনিয়ন সেক্রেটারী মাও জুবায়ের আহমদ, ছাত্রশিবিরের রুমান আহমদ, হাফিজ রায়হান আহমদ, ফয়ছল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩০টি পরিবারের মাঝে উপজেলা জামায়াত ইসলামীর খাবার সামগ্রী বিতরণ

Update Time : 12:55:32 pm, Wednesday, 26 June 2024