10:18 am, Wednesday, 18 November 2026

রাজনগরে সিএনজি অটোরিকশা মূখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত

মোস্তফা বকস্রা:  মৌলভীবাজার জেলার রাজনগরে দুইটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে । এছাড়া এঘটনায় ৪ জন আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের বাড়ি রাজনরগ উপজেলার সদর ইউনিয়নের দাশটিলা গ্রামে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে ৪ টায় মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশা এলাকায় ও অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামে যাচ্ছিল। এসময় রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় উভয়টি মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে সিএনজি চালক বাছিত মিয়ার ছেলে রাজু আহমদ (২০) নিহত হন। সিলেট ওসমানী মেডিকেল কলেজে যাওয়ার পথে অপর সিএনজি চালক কুদ্দুস মিয়ার ছেলে সাহেল আহমদ (২২) ও মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পর ফাহিম ওরফে নাইম আহমদ (২০) নিহত হন।

আহতরা হলেন, দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুস ছালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

রাজনগরে সিএনজি অটোরিকশা মূখোমুখি সংঘর্ষে চালকসহ ৩ জন নিহত

Update Time : 09:46:57 am, Friday, 16 February 2024