বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে নিখোঁজের ১৮ দিন পর নিজ বাড়ির আঙিনার প্রায় ১০ ফুট গভীর মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে এক গৃহবধূর মরদেহ। হত্যার পর মরদেহটি বালির বস্তা দিয়ে চাপা দিয়ে তার ওপর সিসি ঢালাই করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের করিমপুর চা বাগান এলাকায় পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের উপস্থিতিতে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে প্রায় চার ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৩ জুলাই আলমগীর রাজনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে দাবি করেন, তার স্ত্রী জায়েদা বেগম কাউকে কিছু না জানিয়ে সৌদি আরব চলে গেছেন। তবে তদন্তে সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন এবং নিজের বাড়ির আঙিনায় মরদেহ গোপনে দাফন করার স্থান দেখিয়ে দেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করা হয়।
এনিয়ে বিপুল সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনগর ও মনিরুল ইসলাম পুলিশ সুপার মৌলভীবাজার বলেন-মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
11:15 pm, Monday, 6 July 2026
News Title :
রাজনগরে ১৮দিন পর ১০ফুট মাটির নিচে মিলল গৃহবধূর মরদেহ: ঘাতক স্বামী আটক
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:16:54 am, Monday, 6 July 2026
- 58 Time View
Tag :
Popular Post























