3:57 pm, Monday, 24 August 2026

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ

ডেস্ক রিপোর্ট : চলমান জ্বালানি সংকট মোকাবিলায় রাত ৮টার মধ্যে সব ধরনের দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহায়তা করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই নির্দেশনার বাইরে থাকবে ফার্মেসি, হোটেল, কাঁচাবাজার এবং অন্যান্য জরুরি সেবামূলক প্রতিষ্ঠান।

সংগঠনটি জানিয়েছে, জাতীয় স্বার্থে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে ব্যবসায়ীদের এই সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে সন্তানকে হত্যা, ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ডের রায়

রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ

Update Time : 09:31:44 am, Thursday, 2 April 2026