11:33 pm, Friday, 21 August 2026

রাষ্ট্রপতির চিঠি পায়নি বিএনপি: ফখরুল

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপের জন্য রাষ্ট্রপতির কোন চিঠি বিএনপি পায়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফখরুল বলেন, আমন্ত্রণপত্র পেলে নির্বাচনী ইস্যু নিয়ে সংলাপে বসা হবে কি না পরে আলোচনা করে জানানো হবে।

সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠন নিয়ে জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ দিয়ে শুরু হয়েছে এ কর্মসূচি। সোমবার বিকেলে বঙ্গভবনে এ নিয়ে আলোচনা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল এ সংলাপে অংশ নেয়।

সূচি অনুযায়ী- আগামী ২২ ডিসেম্বর বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।

পরে ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, একই দিন সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিশ, ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং একই দিন সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোট রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।

প্রসঙ্গত, কেএম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ ১৪

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে  র্বণাঢ্য র‌্যালী ও সমবাবেশ এবং বৃক্ষরেপান কর্মসূচি অনুষ্ঠিত

রাষ্ট্রপতির চিঠি পায়নি বিএনপি: ফখরুল

Update Time : 02:20:52 pm, Tuesday, 21 December 2021