11:57 pm, Tuesday, 21 April 2026

রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর, খাবেন পনির ও হাওড়ের মাছ

ডেস্ক রিপোর্ট : দীর্ঘ দুই যুগ পর আগামীকাল মঙ্গলবার কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সফরে আসছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পৈতৃক বাড়িতে মেহমান হবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী মধ্যাহ্নভোজে যোগ দেবেন ও বিশ্রাম নেবেন।

রাষ্ট্রপতির বড় ছেলে ও কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য (এমপি) রেজওয়ান আহাম্মদ তৌফিক ইত্তেফাক অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রেজওয়ান আহাম্মদ তৌফিক জানান, ইতোমধ্যে রাষ্ট্রপতি মিঠামইনে চলে এসেছেন। কাল প্রধানমন্ত্রী মিঠামইনে আসবেন। প্রধানমন্ত্রী এসেই প্রথমে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করবেন। পরে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে মেহমান হিসেবে মধ্যাহ্নভোজে যোগ দেবেন । সেখানে প্রধানমন্ত্রী হাওরের বিভিন্ন প্রজাতির মাছ ও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে আপ্যায়িত হবেন ।

এমপি তৌফিক জানান, প্রধানমন্ত্রী অষ্টগ্রামের পনির অনেক পছন্দ করেন। এ কারণে মাঝে-মধ্যেই অষ্টগ্রামের পনির গণভবনে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সঙ্গেও অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে দেওয়া হবে। মধ্যাহ্নভোজ শেষে প্রধানমন্ত্রী যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়। সেখানে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড উপস্থিত জনতার সামনে তুলে ধরে বক্তব্য দেবেন তিনি। মিঠামইনে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যেই হাওরবাসীর মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মিঠামইন সফরকে কেন্দ্র করে জেলার ১৩ উপজেলায় দফায় দফায় প্রস্তুতি সভা করা হয়েছে। সেখানে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
উল্লেখ্য, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মিঠামইন সফরে আসেন। তখন রাষ্ট্রপতি আবদুল হামিদ কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। দীর্ঘ ২৫ বছর পর কাল প্রধানমন্ত্রী মিঠামইন সফরে যাচ্ছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

রাষ্ট্রপতির বাড়িতে নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর, খাবেন পনির ও হাওড়ের মাছ

Update Time : 03:05:26 pm, Monday, 27 February 2023