10:18 am, Thursday, 6 August 2026

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে হবে হিমুর দাফন

বিনোদন ডেস্ক :: ছোটপর্দার তারকা অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আত্মহত্যা করেছেন হিমু।

তবে অভিনয় শিল্পী সংঘ জানিয়েছে, আত্মহত্যা নাকি হত্যা; এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে হিমুর জানাজা ও দাফন নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে অভিনয় শিল্পী সংঘ।

সংঘের সাধারণ সম্পাদক ও অভিনেতা রওনাক হাসান বৃহস্পতিবার রাদ দশটার পর জানিয়েছেন, হুমায়রা হিমুকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে শুক্রবার বাদ জুম্মা জানাযা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন হুমায়রা হিমু। ছোটপর্দার পাশাপাশি সিনেমাতেও তার উপস্থিতি দেখা গেছে। মোরশেদুল ইসলামের ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমার মাধ্যমে সিনেমায় পা রাখেন। এরপর বেশকয়েকটি ছবিতে কাজ করেছেন। তার অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা ‘তোরে কত ভালোবাসি’, ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে হবে হিমুর দাফন

Update Time : 07:29:33 am, Saturday, 4 November 2023