6:47 am, Sunday, 23 August 2026

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বাংলাদেশ দলের আকাশে জমেছিল ঘোর অন্ধকার মেঘ। তবে ম্যাকাইয়ে বল হাতে পেসার শরিফুল ইসলামের বিধ্বংসী এক স্পেলে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা।

তরুণ এই বাঁহাতি পেসারের আগুনে বোলিংয়ে ১৪৭ রান তুলেই ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে বাংলাদেশের ব্যর্থতার পর বল হাতে শুরু থেকেই অজি ব্যাটারদের ওপর তাণ্ডব চালান শরিফুল।

বিপজ্জনক ওপেনার ট্রাভিস হেডকে ২২ রানে বোল্ড করে ধসের সূচনা করেন তিনি। এরপর একে একে অজিদের সেরা ব্যাটারদের সাজঘরের পথ দেখান এই স্পিডস্টার।
মার্নাস লাবুশেনকে (৪) বোল্ড করার পর বিপজ্জনক হয়ে ওঠা স্টিভেন স্মিথকে (৪২) এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি।
শরিফুলের বিধ্বংসী তোপ সামলাতে পারেনি অজিদের লোয়ার-মিডল অর্ডারও।

বিউ ওয়েবস্টার (০) এবং প্রতিপক্ষ অধিনায়ক প্যাট কামিন্সকে (০) পরপর ফিরিয়ে তুলে নেন নিজের ৫ উইকেট। তার ৬ নম্বর শিকার মিচেল স্টার্ক।
অন্যদের মধ্যে তাসকিন আহমেদ ম্যাট রেনশকে (৮) এবং মেহেদী হাসান মিরাজ অ্যালেক্স ক্যারিকে (৫) সাজঘরে ফেরত পাঠান।

অস্ট্রেলিয়ার পক্ষে ক্যামেরন গ্রিন এক প্রান্ত আগলে রেখে ৪৫ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে নাথান লায়ন। ৩৫.৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১৫৫ রান, লিড ৯১ রানের।

Tag :
About Author Information

Sirajul Islam

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

Update Time : 08:19:56 am, Saturday, 22 August 2026