11:27 pm, Friday, 22 May 2026

শহীদ মিনারের জনস্রোত গিয়ে মিশেছে বইমেলায়

ডেস্ক রিপোর্ট : ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে লাখো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। যা অব্যাহত ছিল সকাল পর্যন্ত। দুপুরের পর শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা জনস্রোত গিয়ে ঠেকে বইমেলায়। ফলে দুপুরে পর থেকেই মেলার দুই প্রান্ত বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে উঠে ক্রেতা ও দর্শনার্থীতে।

আজ সকাল ৮টায় মেলার গেট খুলার সঙ্গে-সঙ্গে দল বেঁধে প্রবেশ করতে থাকেন শিশু-কিশোরসহ নানা বয়সী বইপ্রেমীরা। মেলায় আগত শিশু-কিশোরদের গালে আঁকা ছিল বর্ণমালা। মাতৃভাষা বাংলার অ.. আ.. ক.. খ.. শোভা পাচ্ছে তাদের কোমল গালে। আর মাথার কাগজের টুপিতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো বক্তব্য লেখা ছিল। এ ছাড়া তরুণ-তরুণীদের পোশাকে ছিল একুশের আমেজ এবং তরুণীদের মাথায় ছিল ফুলের বেণি।

সহপাঠীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিয়ে দোয়েল চত্বর দিয়ে বইমেলায় যাচ্ছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থী অতসী তালাল। তিনি বলেন, ১ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত বইমেলায় চারবার গেলাম। সঙ্গে বন্ধু-সহপাঠীদেরও নিয়ে যাচ্ছি। সারা দিন মেলায় ঘুরে ঘুরে বই কিনব। পরিবারের সদস্যদের উপহার দেব বই।

অবসর প্রকাশনীর শান্ত বলেন, আজ মেলার শুরু থেকেই লোকজন বেশি দেখা যাচ্ছে। এ জন্য বেচাবিক্রিও বেশি হচ্ছে। আজ গল্প, উপন্যাস, আত্মজীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাসবিষয়ক বইয়ের চাহিদা বেশি লক্ষ করা যাচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

শহীদ মিনারের জনস্রোত গিয়ে মিশেছে বইমেলায়

Update Time : 10:43:40 am, Tuesday, 21 February 2023