8:21 pm, Monday, 27 July 2026

শাকিবের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে যা বললেন ডিপজল

বিনোদন ডেস্ক : সম্প্রতি সিনেমাপ্রতি পারিশ্রমিক বাড়িয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক শাকিব খান। ‘প্রিয়তমা’র অভূতপূর্ব সাফল্যে রাতারাতি পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা দেন তিনি।

পারিশ্রমিক বাড়ানোর কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’য় চুক্তিবদ্ধ হয়েও কাজ করেননি এই চিত্রনায়ক। প্রথমে ৪০ লাখ নিয়ে পরে প্রিয়তমা হিট হওয়ার পর নাকি আরও ৬০ লাখ দাবি করেন শাকিব।

এ ঘটনায় খল নায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘১ কোটি কেন, ৫ কোটি দেব, যদি আমাকে ১০ কোটি টাকা লাভ করে দিতে পারে। বাংলাদেশে ১ কোটির চল এখনও শুরু হয়নি। কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি দিয়ে কাজ করবে না। চলচ্চিত্রের সেই বাজার তৈরি হতে হবে আগে। ’

Tag :
About Author Information

Sirajul Islam

শাকিবের পারিশ্রমিক বাড়ানোর বিষয়ে যা বললেন ডিপজল

Update Time : 06:47:32 am, Tuesday, 19 September 2023