মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শামীমা খন্দকারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলা পরিষদের ঠিকাদাররা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে জেলা পরিষদের ঠিকাদারদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জেলা পরিষদের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং ঠিকাদাররা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। দ্রুত তার অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধনে জেলা পরিষদের বিভিন্ন শ্রেণির ঠিকাদার ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক 























