বিনোদন ডেস্ক
পপ তারকা শাকিরার গান মানেই বিশ্বজুড়ে আলাদা উন্মাদনা। তার মঞ্চে ওঠার অপেক্ষায় থাকেন অগণিত অনুরাগী।
এবার তাদের জন্য এল বড় সুখবর। প্রথমবারের মতো নিজের একটি সম্পূর্ণ কনসার্ট বিশ্বজুড়ে লাইভ স্ট্রিম করতে চলেছেন শাকিরা।
জানা গেছে, মাদ্রিদ থেকে তার এই বিশেষ কনসার্ট সরাসরি দেখতে পাবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্তরা।
অ্যামাজন মিউজিক-এর সঙ্গে যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটির নাম ‘অ্যামাজন প্রেজেন্টস: শাকিরা লাইভ ফ্রম মাদ্রিদ’।
আগামী ৩ অক্টোবর সন্ধ্যায় মাদ্রিদ থেকে সরাসরি সম্প্রচারিত হবে শাকিরার কনসার্ট। এটি তার ‘লাস মুভরেস ইয়া নো ইয়োরান ওয়ার্ল্ড ট্যুর’-এর মাদ্রিদ পর্বের সঙ্গে যুক্ত।
জানা গেছে, কনসার্টটি দেখার জন্য কোন আলাদা সাবস্ক্রিপশন প্রয়োজন হবে না। অ্যামাজন মিউজিক অ্যাপ, প্রাইম ভিডিও, ফায়ার টিভি-তে অ্যামাজন মিউজিক অ্যাপ এবং টুইচ-এর অ্যামাজন মিউজিক চ্যানেল এই প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে অনুষ্ঠানটি দেখা যাবে।

নিজস্ব প্রতিবেদক 



























