6:22 pm, Friday, 24 April 2026

শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে ১ নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট : সেনাপ্রধান জেনারেল এস.এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান বিশ্বে শান্তিরক্ষা প্রেরণকারী দেশ হিসেবে এক নম্বরে অবস্থান করছে। এই এক নম্বরে থাকাটাই এটা প্রমাণ করে, আমরা জাতিসংঘে অত্যন্ত ভালো পারফরম্যান্স দেখিয়েছি। সেই কারণেই তার ধারাবাহিকতায় আমরা এক নম্বরে অবস্থান গ্রহণ করতে পেরেছি।

রোববার (২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে ‘ত্রাণ সামগ্রী এবং শীতবস্ত্র বিতরণ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়ন এবং এর কেপাসিটি বিল্ডিংয়ের জন্য যা যা করণীয় সবকিছুই করছেন। আমাদের সার্বিক যেগুলো চাহিদা- সেটা আমরা পাচ্ছি। ওনার ভিশনই হলো যে, সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে হবে। প্রশিক্ষণে আমাদের আরও মনোযোগী হতে হবে। যুগের সঙ্গে তাল মিলিয়ে যে সক্ষমতা আমাদের দরকার- সেটা আমরা বৃদ্ধি করছি এবং এটা করে যাব।

সেনাপ্রধান আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী এখন প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণ যখন আমরা করছি আর্মি লেভেলে- অনেক দিন ধরে আমাদের সেনা সদস্যরা মাঠে থাকছে। আমরা যখন প্রশিক্ষণের জন্য বাইরে আসি, তখন আমরা সব সময় চেষ্টা করি জনগণের পাশে দাঁড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় আমরা এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছি, চিকিৎসাসামগ্রী বিতরণ করছি। আমরা খাদ্য সামগ্রী দিলাম, কম্বল বিতরণ করছি শীতার্তদের জন্য। এই সমস্ত প্রচেষ্টা শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ না, একই সঙ্গে এটা সারা দেশে যেখানে যেখানে আমাদের ফোর্স মোতায়েন আছে তারা ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টা অব্যাহত থাকবে যত দিন না আমাদের প্রশিক্ষণ শেষ হয়। আমরা প্রশিক্ষণ কর্মকাণ্ড করার পাশাপাশি জনগণদের পাশে যতক্ষণ দাঁড়াতে পারব অবশ্যই দাঁড়াব।

এর আগে সেনাপ্রধান শাহবাজপুর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং কুমিল্লা এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুণ। পরে তিনি কুমিল্লা সেনানিবাসের ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স কর্তৃক পরিচালিত বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

Tag :
About Author Information

Sirajul Islam

কানাডাস্থ জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো’র নির্বাচনে চমক দেখাতে চায় এবাদ-মঈনুল-বাবলু পরিষদ

শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বে ১ নম্বরে বাংলাদেশ: সেনাপ্রধান

Update Time : 01:08:11 pm, Sunday, 2 January 2022