হবিগঞ্জ প্রতিনিধি:
কুলে ড্রেস নিয়ে কথা বলায় শিক্ষিকার উপর হামলা করে অভিভাবক। ঘটনাটি ঘটেছে শায়েস্তাগঞ্জের পূর্ব বড়চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ঘটনা সূত্রে জানা যায়,গত 23/03/2023ইং তারিখে স্কুল ড্রেস নিয়ে স্কুলে আসার জন্য শিক্ষিকা অলকা দেব ক্লাসে সুমি আক্তারকে নির্দেশনা দেন। সুমি স্কুল থেকে বাড়ি ফিরে বিষয়টি তার বাবাকে জানালে তার বাবা কাছুম আলী এলাকার কয়েকজন লোকদের সাথে নিয়ে স্কুলে প্রবেশ করে শিক্ষিকার সাথে অন্যায়মূলক আচরণ করে। এক পর্যায়ে সুমির বাবা শিক্ষিকা অলকা দেবকে স্কুল ছেড়ে চলে যাওয়াসহ হত্যার হুমকি প্রদান করে। শিক্ষিকা অলকা দেবের বিষয়টি স্কুলের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটি সমাধান করতে গেলে শিক্ষার্থী সুমির বাবা বিষয়টি সমাধানে একমত পোষণ না করে কুরুচি পূর্ণ কথা বলে স্কুল থেকে চলে যায়। স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে, প্রধান শিক্ষক জানান আমরা ম্যানেজিং কমিটিসহ সবাই উনার বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। স্কুল শিক্ষিকা তার জীবনের নিরাপত্তার জন্য স্থানীয় বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি অর্ন্তভুক্ত করেন।
মানববন্ধন কর্মসূচি
হিন্দু শিক্ষিকা অলকা দেবের উপর হামলার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল নির্যাতনের শিকার হওয়া শিক্ষিকা প্রতি সংহতি জানানো এবং ন্যায়বিচারের দাবি তোলা। মানববন্ধনে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি আরো বলেন শিক্ষিকার উপর হামলা একটি অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনে নিরাপত্তা ও সম্মান বজায় রাখার ক্ষেত্রে বড় ধরনের হুমকি তৈরি করে। ম্যানেজিং কমিটির সভাপতির এ ধরনের মন্তব্য পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাকে গুরুত্ব দেয়। শিক্ষকদের সুরক্ষা এবং সম্মান রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

নিজস্ব প্রতিবেদক 
























