5:32 am, Wednesday, 22 April 2026

শাহরুখ কন্যা ও অমিতাভের ভিডিও নিয়ে তোলপাড়

আনন্দবাজার:  প্রেমের গুঞ্জন বলিউড তারকাদের মধ্যে যেন নিত্য খবর। তারকাসন্তানদেরও প্রেমের খবর এখন সংবাদের মূল শিরোনাম হয়ে আসছে। তাদের মধ্যে অন্যতম বলিউড বাদশা শাহরুখের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
জানা গেছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে নাকি প্রায় বছরখানেক ধরে প্রেম করছেন বাদশার মেয়ে। জোয়া আখতারের ‘দি আর্চিজ’-এর সেটে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা বাড়ে দুই তারকাসন্তানের। বন্ধুত্ব রূপ নেয় প্রেমে।
রবিবার (৫ নভেম্বর) নিজের বাড়িতে দীপাবলি উপলক্ষে পার্টির আয়োজন করেছিলেন বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্র। সেই পার্টিতে বসেছিল চাঁদের হাট। সেখানে উপস্থিত ছিলেন জ়োয়ার ‘দি আর্চিজ়’-এর কলাকুশলীরা। লাল গালিচায় খুশি কপূরের সঙ্গে আসেন সুহানা।সুহানার পরনে ছিল সোনালি ও লাল রঙের লেহেঙ্গা। অন্যদিকে মিহির আহুজার সঙ্গে আসেন অগস্ত্য। কালো রঙের একটি কুর্তায় সেজেছিলেন তিনি। লাল গালিচায় ক্যামেরার সামনে দাঁড়িয়ে একসঙ্গে ছবি না তুললেও পার্টিতে নাকি একে অপরের সঙ্গ ছাড়েননি সুহানা ও অগস্ত্য। পার্টি থেকে বেরোনোর পথেও দেখা গেল সেই ঝলক। মণীশের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠেন সুহানা। তাকে গাড়িতে তুলে দিতে এগিয়ে আসেন অগস্ত্য। সুহানার গাড়ি চলে না যাওয়া পর্যন্ত সেখান থেকে নড়েননি অমিতাভের নাতি।
জোয়ার ‘দি আর্চিজ’ সিরিজের শুট চলাকালীন নাকি একে অপরের কাছাকাছি আসেন সুহানা ও অগস্ত্য। গত বছরের আগস্ট মাস থেকে তারা প্রেম করছেন বলে জানা যায়। শুধু তাই-ই নয়, সুহানা-অগস্ত্যের সম্পর্কে নাকি সায় দিয়েছেন অগস্ত্যের মা ও বিগ বি-কন্যা শ্বেতা বচ্চনও।
সুহানাকে নাকি খুব পছন্দ করেন তিনি। অন্যদিকে সুহানার সঙ্গে অগস্ত্যের সম্পর্ক নিয়ে নাকি শাহরুখ ও তার পরিবারও বেশ খুশি।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

শাহরুখ কন্যা ও অমিতাভের ভিডিও নিয়ে তোলপাড়

Update Time : 01:31:22 pm, Monday, 6 November 2023