শাহ মোহাম্মদ রাজুল আলী : মৌলভীবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন স্টিয়ারিং কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৪ মার্চ ২০২৩ খ্রিঃ সকাল সাড়ে ১১ টার সময়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন কমিটির আহবায়ক সৈয়দ মুজাম্মিল আলী শরীফ ও সদস্য সচিব শাহ মোহাম্মদ রাজুল আলীর সঞ্চালনায়, উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান আব্দুল মতিন খাঁন সহ ছিলেন স্টিয়ারিং কমিটির অন্য সদস্যবৃন্দ
সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা উদযাপন করার লক্ষে আগামী ১১ মার্চ ২০২৩ খ্রিঃ রোজ শনিবার সকাল ১০:০০ ঘটিকায়, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ সাল থেকে ২০২৩ সালের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা প্রস্তাব করা হয়েছে। এই লক্ষ বাস্তবায়নে ১১ মার্চ অত্র বিদ্যালয়ের সকাল ১০ ঘটিকায় প্রতি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এবং যারা আমাদের সুবর্ণজয়ন্তী ও মিলনমেলা সম্পর্কে জেনেছেন, তাদের মাধ্যমে দেশে ও বিদেশের সকল প্রাক্তন শিক্ষার্থীদের দাওয়াত পৌছে দেওয়া জন্য অনুরোধ করা হয়েছে। এবং বলা হয়েছে, যে শিক্ষার্থী অত্র বিদ্যালয়ে যে কোন ১ টি ক্লাস পড়াশোনার সুযোগ পেয়েছে তারাই রেজিষ্ট্রেশন করতে পারবেন, এবং যারা রেজিষ্ট্রেশন করবেন তারা অনুষ্ঠানের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পাড়বে।
বিশেষ করে প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলা হয়েছে যে আপনারা আমাদের অনুষ্ঠানের বিশেষ একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই আপনাদের সাথে আমরা যোগাযোগের জন্য প্রবাসীদের মাধ্যমে একটি ওয়াস্অ্যাপ গ্রুপ করে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির ১/২ জন কে গ্রুপে এড করা হলে অনুষ্ঠানের প্রতিটি খবর সহজে আদান প্রদান করা যাবে।

নিজস্ব প্রতিবেদক 



























