ডেস্ক রিপোর্ট : প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষকদের জন্য নতুন পে-স্কেল নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর শেরে বাংলা নগরে বিভিন্ন স্কুল পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ সব শিক্ষকদের জন্য নতুন পে-স্কেল নিয়ে আলোচনা চলছে। দুটো মন্ত্রণালয়ে এ নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা অনেক দূর এগিয়েছে।
এটা নিয়ে কাজ চলছে।
শিক্ষকদের বাসা ভাড়া দেড়শ টাকা- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এটা একটা মিস লিডিং। আমাদের দেশে যে মোট বেতন থাকে সেটা ভেঙে একেক নামে করা হয়। তবে এটা সত্যি যে আমাদের প্রাথমিক শিক্ষকদের বেতন আরও বেশি হওয়া উচিত।

নিজস্ব প্রতিবেদক 























