12:56 am, Wednesday, 29 July 2026

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট : কোটা পদ্ধতি সংস্কার ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দৌলতপুর নতুন রাস্তা মোড়ে সরকারি বিএল কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিক্ষার্থীরা এ সময় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে স্লোগান দেয়।

অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে নগরীর শিববাড়ী মোড়ে একই দাবিতে নর্দদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে।

এক সপ্তাহ ধরে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সারা দেশের মতো খুলনাতেও আন্দোলন করছে শিক্ষার্থীরা। এবং সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কমলগঞ্জে যৌথ অভিযানে সেগুন কাঠ জব্দ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে খুলনায় সড়ক অবরোধ

Update Time : 08:39:22 am, Tuesday, 16 July 2024