11:44 pm, Friday, 16 October 2026

শিবিরের কমিটিতে নাম থাকার বিষয়ে যা বললেন পূজা চেরি

ডেস্ক রিপোর্ট : ঢাকা: ঢাকাই সিনেমার এই সময়ের নায়িকা পূজা চেরি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (মহিলা শাখা) কমিটিতে অমুসলিম শাখায় আইন ও মানবাধিকার সম্পাদকের দায়িত্ব নিয়েছেন তিনি।
এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পূজা চেরি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে পূজা চেরি লেখেন, মানুষ এমন অবান্তর পোস্ট করে কেমন করে, আমার বোধগম্য নয়। আমি সাধারণত কোনো রিউমার নিয়ে মাথা ঘামাই না, তারকাদের নিয়ে রিউমার ছড়াবে এটাই স্বাভাবিক। মানুষের একটা কৌতূহল থাকে মিডিয়া পার্সন বা তারকাদের নিয়ে। কিন্তু আজকে যে বা যারা এটি ছড়িয়েছেন, এটা নিয়ে আসলেই কিছু একটা বলা উচিত।

তিনি লেখেন, এটা শুধু রিউমার পর্যায় পর্যন্ত থাকলে কোনো ব্যাপার ছিল না। এখানে এখন ধর্মের বিষয় চলে আসছে, এসব করে সব ধর্মকে অপমান করা হচ্ছে। এমন কোনো রিউমার করা আসলে উচিত না, যেই রিউমার জাতি, বর্ণ, ধর্ম সবকিছুর ওপর প্রভাব পড়ে।

পূজা চেরি আরও লেখেন, আমি একজন অভিনয় শিল্পী। বাংলা চলচ্চিত্রকে ভালোবাসি, এটাই আমার প্রফেশনের জায়গা। আমি সবসময় এই প্রফেশনকেই রেসপেক্ট করি এবং উপভোগ করি। এই প্রফেশনের বাইরে আমি কোনো রাজনৈতিক প্রফেশনের সঙ্গে যুক্ত নই।

২০১২ সালের ভালোবাসার রঙ চলচ্চিত্রে শিশু অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন পূজা চেরি। ২০১৮ সালে নূর জাহানের মাধ্যমে বড় পর্দায় প্রধান ভূমিকায় কাজ শুরু করেন। একই বছর তিনি পোড়ামন ২ সিনেমায় পরী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক জনপ্রিয়তা পান।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই জেলা শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবিরের কমিটিতে নাম থাকার বিষয়ে যা বললেন পূজা চেরি

Update Time : 06:31:47 am, Wednesday, 11 December 2024