3:53 am, Sunday, 20 September 2026

শিশু দিবসে মেট্রোরেলে চড়ে উচ্ছ্বসিত ৫০ সুবিধাবঞ্চিত শিশু

ডেস্ক রিপোর্ট :জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মেট্রোরেলে চড়েছে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশু। সুবিধাবঞ্চিত শিশুদের ইচ্ছে পূরণের সুযোগ করে দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আজ রোববার (১৭ মার্চ) সকালে মতিঝিল স্টেশন থেকে মেট্রোরেলে চড়ে শিশুরা। সেখান তারা মেট্রোরেলে করে উত্তরা স্টেশন পর্যন্ত যায়। এরপর সেখান থেকে বিআরটিসি বাসে করে তাদের মতিঝিল স্টেশন পর্যন্ত আনা হবে। এর মধ্য দিয়ে তাদের আনন্দ যাত্রা শেষ হবে। মেট্রোরেলের ভেতর শিশুদের মিষ্টি, কেক, চকলেট, চিপস, স্যান্ডউইচ ও ম্যাংগো ক্যান্ডি বিতরণ করা হয়।

সরেজমিন দেখা যায়, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মতিঝিল মেট্রো স্টেশনের কনকর্স প্লাজায় আসে শিশুরা। এ সময় তাদের পরনে ছিল একটি লাল রঙের টি-শার্ট ও মাথায় ছিল নেভি-ব্লু রঙের টুপি। আর সবার হাতে ছিল ছোট ছোট প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল ‘শুভ জন্মদিন প্রিয় বঙ্গবন্ধু’। এ সময় শিশুদের বেশ উচ্ছ্বসিত দেখা যায়।

এ দিন শিশুরা মেট্রোরেলের ট্রেইলার (চালক-সংবলিত) কোচে চড়ে। পরে বেলা ১১টা ২০ মিনিটে তাদের নিয়ে মেট্রো ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে ছেড়ে যায়। পুরো ট্রেন যাত্রায় শিশুদের আনন্দ-উল্লাসে মেতে থাকতে দেখা গেছে। মেয়ে শিশুরা দলবেঁধে গলা মিলিয়ে গাইছিল ‘আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপরী।’ ছেলে শিশুরা ব্যান্ডের বাদ্যবাজনা বাজিয়ে তালে তালে হাততালি দিয়ে গাইছিল ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি। ছেলেদের কেউ আবার স্লোগানও দিচ্ছিল ‘শুভ শুভ শুভ দিন, শেখ মুজিবের জন্মদিন’।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (কানেক্টিভিটি শাখা) উপসচিব আবু নাছের বলেন, আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুদের মেট্রোরেলে ভ্রমণ করিয়ে থাকি। সে হিসেবে এবার ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে মেট্রোরেলে ভ্রমণ করানো হয়েছে। এসব শিশুদের সংগ্রহ করে দিয়েছে ‘একমাত্র’ নামের একটি এনজিও।

Tag :
About Author Information

Sirajul Islam

বড়লেখার মাধকুণ্ডে জাতীয় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপন কর্মসূচি

শিশু দিবসে মেট্রোরেলে চড়ে উচ্ছ্বসিত ৫০ সুবিধাবঞ্চিত শিশু

Update Time : 07:03:12 am, Sunday, 17 March 2024